দেশের সাধারণ মানুষের অধিকারকে অর্থবহ করে তুলতে প্রত্যেক শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটি শিশুর মধ্যে ‘ক্রিয়েটিভিটি’ লুকায়িত রয়েছে। কিন্তু তার কাছ থেকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তার মেধার বিকাশ কিভাবে করা যায়। বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের কাছে যেতে হবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটর মোড়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিশু অধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে ‘সুবিধা বঞ্চিত শিশুদের আত্মকথা’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফাতেমা ল কলেজের অধ্যক্ষ লুৎফুল আহসান বাবু, বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ রবিউল হাসান রিটন। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবা রহমান কাকলি, সাংবাদিক মোহন হাসান ও কামরুন্নাহার শিলা।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শামীম, আরাফাত, মারুফ ও বিজয় তাদের জীবনের দুঃখের কথা তুলে ধরে।
