বগুড়ায় কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নের লক্ষে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধা টিচার্স ট্রেনিং এন্ড রিচার্স একাডেমি (মিত্র) এই কর্মশালার আয়োজন করে।
মালতীনগর সরকার বাড়ি প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বগুড়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আল মাহমুদ। মিত্র’র প্রতিষ্ঠাতা পরিচালক ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আলী আজগর, আব্দুল বারী, সুজ্জাদ আলী, মন্জুর রহমান, হযরত আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রথম দিন বগুড়ার ১২টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এনজিও কর্মকর্তা-কর্মচারী মিলে ৪৫ জন এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/এমআই
