জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নে বালুগাঁও গ্রাম থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত বাসনার ছোট ভাই রুবেল মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেছেন।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের কামালপুর বালুগাঁও গ্রামে নিহত বাশনা বেগমের সঙ্গে শুক্রবার তার মা রশিদা বেগমের মুরগি নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর থেকে নিখোঁজ হয় বাশনা বেগম (৩৫)। পরে বকশীগঞ্জ থানার পুলিশ বাশনার মায়ের বাড়ি থেকে ঘরের তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় বাশনার লাশ উদ্ধার করে। বাশনার সৎ ভাই অহিদুল (৫০), ভাবি রুমি বেগম (৪০), ভাতিজী জান্নাতি (১৫), মা রশিদা বেগম (৪৩) ও ভাতিজা ইমরান (২০)কে আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
