গ্রামীণফোনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। নিজেদের প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তি করে এয়ারলাইন্সটি।
ইউএস-বাংলার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম এবং গ্রামীণফোনের স্ট্র্যাটেজি অ্যান্ড প্রাইসিংয়ের ডেপুটি ডিরেক্টর তালাল রেজা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায়, গ্রামীণফোনের স্টার গ্রাহকরা বিজনেস এবং ইকোনোমি ক্লাসে ওয়ান ওয়ে অথবা রিটার্ন উভয় ক্ষেত্রেই মূল ভাড়ার (বেজ ফেয়ার) ওপরে ১০ শতাংশের বিশেষ ছাড় পাবেন। স্টার গ্রাহকরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ছাড় উপভোগ করতে পারবেন।
এই সুবিধাটি দেশের অভ্যন্তরীণ বিমানপথ (ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল) এবং ছয়টি আন্তর্জাতিক বিমানপথের (দোহা, গুয়াংজু, মাস্কাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং ব্যাংকক) জন্য প্রযোজ্য হবে।
স্টার গ্রাহকরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২০টি সিটি সেলস অফিস থেকে এ অফার উপভোগ করতে পারবেন। গ্রাহকরা বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে কল করে।
ইত্তেফাক/আরকেজি
