ভোটের দিন ভোট কেন্দ্রে আসা নিশ্চিত করার আহবান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ইতিহাসের সব থেকে নির্ধারণ ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ আন্দোলনে চ্যাম্পিয়ান, রাজপথে চ্যাম্পিয়ান, ছাত্রলীগ নির্বাচনেও চ্যাম্পিয়ান। সেটির প্রমাণ ৭ তারিখে দেখতে পাবেন। ভোটারদের কাছে বিনয়ের সঙ্গে ভোট প্রার্থনা করতে হবে।
রোববার (৩১ ডিসেম্বর) বিকালে রৌমারী উপজেলার (ভোলা মোড়) শাপলা চত্বর এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারণার সমাবেসে এ কথা বলেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, আমরা শুভ কাজের ওপর ভিত্তি করে, অর্জনের ওপর ভিত্তি করে, মানুষের ভালোবাসার ওপর ভিত্তি করে এ নির্বাচনী খেলায় গোটা বাংলাদেশের মানুষ মেতে উঠবে। গোটা বাংলাদেশে আজকে ভোটের উৎসব বিরাজ করছে। গণতন্ত্রের মানসকন্যা যে, ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলন করেছে, সেটির সুফল আমরা আজকে দেখতে পাচ্ছি। ৭ জানুয়ারি সেই খেলার সেরা খেলোয়ার হবে বাংলাদেশ ছাত্রলীগ।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম মিনু, সাধারণ সম্পাদক আবু হোরায়রাসহ অনেকে উপস্থিত ছিলেন।
