বৈশ্বিক ‘টেস্টমেকারদের’ চোখে ২০২৩ সালের সেরা বই

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২২:০১

বইপ্রেমীদের জন্য ২০২৩ সাল ব্যস্ততম বছর ছিল। এ বছর এক দশকের বেশি সময় বাদে নতুন লেখনি নিয়ে হাজির হয়েছিলেন ব্রেট ইস্টন এলিস, সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড ও জাডি স্মিথের মতো শক্তিমান লেখকরা। অপরদিকে এ বছর গ্রীষ্মে ‘স্যাড গার্ল’ সাহিত্যের পসরা সাজিয়ে বসেছেন এলিজা ক্লার্ক, পিপ ফিনকেমেয়ার ও র্যা চেল কনোলির মতো লেখকরা। 

নতুন লেখকরা পেয়েছেন তাদের কাজের স্বীকৃতি। পেয়েছেন জনমহলে নতুন করে পরিচিতি। প্রথমবার সাহিত্যে নোবেল পেয়েছেন নরওয়েজিয়ান লেখক হুয়ান ফসে। এত সুখবরের ভীড়ে রয়েছে শোকের খবর। গত এক বছরে বিশ্ব সাহিত্য অঙ্গন থেকে বিদায় নিয়েছেন কিংবদন্তি মার্টিন অ্যামিস, কর্ম্যাক ম্যাকার্থি ও লুইস গ্লুকের মতো লেখকরা।

২০২৩ সালে আত্মজীবনীমূলক দুটি বই সাড়া ফেলেছে সর্বত্র। জানুয়ারিতে প্রকাশিত হয় ব্রিটিশ রাজপরিবারের ভেতরের ইতিহাস ও প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’। অপরদিকে ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’ প্রকাশিত হয় অক্টোবরে।

তাহলে ২০২৩ সালে সেরা বইয়ের তালিকা কেমন হতে পারে? কিংবা বিখ্যাত সঙ্গীতশিল্পী, লেখক, ফ্যাশন সম্পাদক, ফটোগ্রাফার ও সাংস্কৃতিক প্রভাববিস্তারকারীদের কাছে কোন বইগুলা ছিল পছন্দের শীর্ষে দেখে নেওয়া যাক।

মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার মিৎসকি

মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার মিৎসকি

বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার মিৎসকির পছন্দের তালিকায় রয়েছে লেখক ক্যারিসা অরল্যান্ডোর প্রথম উপন্যাস ‘সেপ্টেম্বর হাউজ’। ভুতুড়ে বাড়ির গল্প পছন্দ এই তারকার। বইয়ের প্রচ্ছদে ভুতুড়ে বাড়ির ছবি দেখেই বইটি কেনার আগ্রহ পান তিনি। তবে জানতেন না এই বইয়ের গল্প সম্পর্কে। বইটি তার পছন্দের তালিকায় রয়েছে।

ফ্যাশন সাময়িকী ভোগের ব্রিটিশ হেড চিওমা নাদি

ফ্যাশন সাময়িকী ভোগের ব্রিটিশ হেড চিওমা নাদি

বিখ্যাত মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের ব্রিটিশ সংস্করণের প্রধান ও সম্পাদ চিওমা নাদির পছন্দের বইয়ের তালিকায় জায়গা করে নিয়েছে গ্যাব্রিয়েল জেভিনের উপন্যাস ‘টুমুরো অ্যান্ড টুমুরো অ্যান্ড টুমুরো’। বেশ কয়েকজন বন্ধুর পরামর্শে বইটি কিনেছিলেন তিনি। ভিডিও গেম ডিজাইনার স্যাডি ও স্যামের জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসটি।

পরিচালক ও চিত্রনাট্যকার অ্যারি অ্যাস্টার

পরিচালক ও চিত্রনাট্যকার অ্যারি অ্যাস্টার

মার্কিন পরিচালক ও চিত্রনাট্যকার অ্যারি অ্যাস্টারের পছন্দের বইয়ের তালিকায় স্থান পেয়েছে ড্যান ক্লোয়েসের উপন্যাস ‘মনিকা’। ক্লোয়েসের সবচেয়ে শক্তিশালী চরিত্রের মধ্যে একটি মনিকা।

মিস ইউনিভার্স ২০২৩, শেনিস প্যালাসিও

মিস ইউনিভার্স ২০২৩, শেনিস প্যালাসিও

২০২৩ সালের মিস ইউনিভার্স জয়ী শেনিস প্যালাসিওয়ে প্রিয় বইয়ের তালিকায় স্থান পেয়েছে যাহরা হানকিরের লেখা ‘আইলাইনার: অ্যা কালচারাল হিস্ট্রি’ বইটি। বইটিতে কোহল, কাজল, সোরমেহ ও আইকনিক ব্ল্যাক আইলাইনারের অন্যান্য ঐতিহাসিক বৈচিত্রের ইতিহাস তুলে ধরেছেন লেখক। মিসরের নেফারতিতি থেকে শুরু করে ইরানে কীভাবে নারী, জীবন, স্বাধীনতা (বিক্ষোভ আন্দোলন) বিকশিত হয়েছে তাই তুলে ধরেছেন লেখক।

ইত্তেফাক/এসটি