নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর নির্বাচনী ক্যাম্পে জরিমানা 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৫

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহর নির্বাচনী প্রচারণার এক ক্যাম্পে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া এ জরিমানা করেন।

সহকারী রিটারিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজিমনগর ইউনিয়নের গুচ্ছগ্রামে সরকারি জায়গায় নৌকার প্রচারণার ক্যাম্পে করার অপরাধে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ সময় ক্যাম্পের পক্ষ থেকে জরিমানার টাকা পরিশোধ করে।

ইত্তেফাক/এবি