কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার অভিযোগে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
সুচন্দন মন্ডল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুপুরে কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স শেখ ফার্মেসিতে ১৩০ টাকা দামের ওষুধ ১৮০ টাকায় বিক্রি করার অপরাধে ১৫ হাজার টাকা এবং মেসার্স কেএম ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওসুধ রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন: ফের সৌদি বিমানবন্দরে হামলা
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, স্থানীয় সাংবাদিক আরিফ মোল্লা।
ইত্তেফাক/আরকেজি
