‘ফেস অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করবে জাপান বাংলা প্রেস.কম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২১:৩৯

বিগত বছরে বিভিন্ন খাতে অবদান রাখা সেরা ব্যক্তিদের পুরস্কৃত করতে চায় জাপান বাংলা প্রেস.কম নামের একটি সংবাদ মাধ্যম। জাপান থেকে পরিচালিত সংবাদ মাধ্যমটি প্রবাসে অবস্থানরত বাংলাভাষাভাষীদের জন্য সংবাদ, বিনোদন, সাহিত্যসহ গুরুত্বপূর্ণ বিষয়ে কনটেন্ট প্রকাশ করে আসছে।
 
জানা গেছে, শিক্ষা, সাহিত্য, বাণিজ্য, উদ্যোগ, অভিবাসী, সামাজিক উদ্যোগ, কনটেন্ট ক্রিয়েশন ও মিডিয়া বিভাগের সেরা ব্যক্তিত্বদের নাম ঘোষণা করবে জাপান বাংলা প্রেস.কম। বর্ষসেরাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ফেস অব দ্য ইয়ার  শীর্ষক পুরস্কার।

বর্ষসেরাদের নির্বাচন করতে গুগল ফরমের (https://docs.google.com/forms/d/1SRIOYrLYvh-odeQloBY7SEwx_LzpJNiA378lPbc0v7s/edit?pli=1)মাধ্যমে প্রস্তাবনা পাঠাতে পারবেন যে কেউ। নাম প্রস্তাবের শেষ তারিখ ৭ জানুয়ারি ২০২৩।

এই উদ্যোগকে সফল করতে আটটি ক্যটাগরিতে পছন্দের ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন জাপান বাংলা প্রেস.কমের সম্পাদক মাহবুবুর রহমান বাবু।

তিনি জানান, সদ্য বিদায়ী বছরের অনন্য ও সফল ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি প্রদান এবং নতুন বছরে কর্মদ্যোমীদের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন।
‘ফেস অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ব্যক্তির নাম পাঠানো যাবে https://docs.google.com/forms/d/1SRIOYrLYvh-
odeQloBY7SEwx_LzpJNiA378lPbc0v7s/edit?pli=1 গুগল ফরমের মাধ্যমে।

ইত্তেফাক/পিও