সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৩:০০

সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবারের এসব দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত চার জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ দক্ষিণপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। নিহতরা হলেন, উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)। আহতরা হলেন—সবুজ হোসেন (১৭) ও জিহাদ হোসেন (১৮)। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আশীষ দাস বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে।

মাধবপুর (হবিগঞ্জ): ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরে ট্রাক চাপায় হামিদ মিয়া (৩৩) নামে সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত দুই যাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে উপজেলার জগদীশপুর তেমুনিয়া গ্লোবাল লিংক সিএনজি পাম্পের সামনে নম্বরবিহীন মাধবপুরগামী সিএনজিকে অজ্ঞাতনামা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হামিদ মারা যান। আহত রিপন (২৪) ও রনি মিয়াকে (২০) স্থানীয় উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে গ্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। দুর্ঘটনাকবলিত সিএনজি ও মৃতদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির।

ইত্তেফাক/এমএএম