ঘন কুয়াশা: ঢাকার ফ্লাইট গেল সিলেট-চট্টগ্রামে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৪:২৯

ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ছয়টি ফ্লাইট সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার কারণে রাত ১২টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। সকাল নয়টায় যথারীতি ফ্লাইট অবতরণ শুরু হয়। ফ্লাইট চলাচল ব্যাহত থাকা অবস্থায় ছয়টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, এই সাড়ে আট ঘণ্টায় বিভিন্ন এয়ারলাইনের শারজাহ, মাস্কাট, গুয়াঞ্জু, দোহা ও সিঙ্গাপুর থেকে আগত ফ্লাইট সিলেটে ও চট্টগ্রামে অবতরণ করে।

ইত্তেফাক/এইচএ