ফরিদপুরে নির্বাচনী জনসভা

সাকিবকে ছক্কা মারতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:৫৩

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সাকিব বক্তৃতা করতে পারে না, বক্তৃতা করার দরকার নাই। তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো ও উইকেট নিতে পারো।

ছবি: পিএমও

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় জনসভা মঞ্চে সাকিব আল হাসানসহ আওয়ামী লীগ মনোনীত অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এর আগে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কা যদি ভোট পাই, তাহলেই এসে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারব। এদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত আছে। তারা জানে আমরা কারও কাছে মাথা নত করি না। তাই তাদের ষড়যন্ত্র এখনো চলছে।

ইত্তেফাক/জেডএইচ