ওয়ার্নারের ব্যাগি ক্যাপ খুঁজতে গোয়েন্দা চান পাক অধিনায়ক

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। প্রতিটি ক্রিকেটারের কাছেই অমূল্য সম্পদ তার টেস্ট ক্যাপ। এমন স্মরণীয় ম্যাচে মাঠের নামার আগে চুরি হয়ে গেছে ওয়ার্নারের গ্রিন ব্যাগি ক্যাপ। নিজের প্রিয় ব্যাগি গ্রিন হারিয়ে হতাশ এই অজি ওপেনার। ওয়ার্নারের ক্যাপটি খুঁজে পেতে তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

সিডনি টেস্ট মাঠে নামার আগে মাসুদ বলে বলেন, ‘অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সারা দেশে খোঁজা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন হতে পারে। তিনি (ওয়ার্নার) খেলাটার বড় এক দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদযাপন তার প্রাপ্য। আশা করছি, তারা এটা খুঁজে পাবে। যেকোনো ক্রিকেটারের জন্য এটা মূল্যবান এবং আশা করছি ডেভিড ওয়ার্নার ব্যাগি গ্রিন ফিরে পাবেন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

এর আগে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’

ইত্তেফাক/জেডএইচ