বছরের দ্বিতীয় দিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২০:৪৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর রেকর্ড এটি। 

মঙ্গলবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ জন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩ জন ও অন্যান্য জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ জন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৬৫৭ জন। এর মধ্যে ঢাকায় ২৬২ জন ও অন্যান্য জেলায় ৩৯৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।  

ইত্তেফাক/ডিডি