গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় বুধবার (৩ জানুয়ারি) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা জানানো হয়, বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান ও দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এলাকা এবং জোয়ারসাহারা এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
