কুয়েতে পালিত হলো জাতীয় প্রবাসী দিবস

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:০১

এই প্রথম বিদেশে পালিত হচ্ছে প্রবাসী দিবস। কুয়েতেও বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অব. মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রবাসীরা ভিসার মূল্য কমানোর দাবি করেন, দেশটিতে অবস্থানরত কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থান জোগাতে নতুন ভিসা অনুমোদনের ক্ষেত্রে বিবেচনা করার অনুরোধ করেন, হুন্ডি বন্ধে  দূতাবাস কে কঠোর পদক্ষেপ নিতে প্রবাসীরা দাবী জানান।
 
কুয়েতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে উখ কল্লেরে অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত জর মেজেনারেল (অব) মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, প্রবাসীদের ভিসার ফি কমানো, কর্মহীনদের চাকরির ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে দূতাবাস। সে সময় তিনিপ্রবাসীদের বিভিন্ন প্রশ্নে উত্তর সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের চিত্র তুলে ধরেন। 

দিবসটি উপলক্ষে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি হাজী আবুল কাশেম ও মো. জামাল উদ্দিন এবং প্রতিষ্ঠান জনতা  গ্রুপ কে সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রদুত মেজর জেনারেল (অব) মোহাম্মদ আশিকুজ্জামান সহ দূতাবাসের অন্য কর্মকর্তাবৃন্দ।

ইত্তেফাক/এআই