হঠাৎ কী হলো উরফির!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:২৮

বছরের শুরুতে হাসপাতালের বিছানায় শুলেন বলিউডের আলোচিত মুখ উরফি জাভেদ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের পোশাক ও মুখে লাগানো অক্সিজেন মাস্ক পরে নিজের ছবি পোস্ট করেছেন তিনি। যদিও পরে সেই পোস্ট নিজেই মুছে ফেলেন তিনি।

উরফিকে এ অবস্থায় দেখে হতচকিত তার ভক্তরা। অনেকে করেছেন মন্তব্যও। কিন্তু তার কী হয়েছে, সে কথা খোলাসা করেননি উরফি।

এর আগে ২০২২ সালের আগস্টে একবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। জ্বর না কমায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। এবারেও কি তেমনই কিছু হল? তা বোঝা যাচ্ছে না।

গত কয়েক বছরে তার পোশাক এবং ফ্যাশনের জন্য বহুবার বিতর্কে জড়িয়েছেন উরফি। সম্প্রতি তাকে অন্য অবয়বে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। মুম্বাইয়ের একটি হোটেলে গ্রাহকদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে। যে ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যালে। 

ইনস্টাগ্রামেই ভিডিও পোস্ট করে উরফি লিখেছিলেন, ‘কোনও কাজই ছোট-বড় না, কিছু ক্ষণের জন্য রেস্তোরাঁয় খাবার পরিবেশন করলাম। এদিন কাজ করে যে অর্থ পেলাম, তার পুরোটাই দান করছি ক্যানসার আক্রান্তদের চিকিৎসাদের জন্য। আগামী দিনে এমন কাজ আরও করব।’

তবে হাসপাতালের বিছানায় উরফিকে দেখে মন খারাপ অনেকেরই। তার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় সবাই।

 

ইত্তেফাক/পিএস