চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডে নাগরিক সমাবেশে নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী এসএম আল মামুন বলেছেন, সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের শিব চতুর্দশী মেলায় দেশ-বিদেশের লাখ লাখ মানুষের সমাগম তীর্থপীঠ চন্দ্রনাথ ধামকে জাতীয় তীর্থসহ সকল পর্যটন স্পর্টগুলোকে আন্তর্জাতিক মানের করার জন্য জরুরিভাবে উদ্যোগ গ্রহণ করব।
বুধবার (৩ জনুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসদর জেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক সমাজের সমাবেশে তিনি এ কথা বলেন।
সীতাকুন্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে ও পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (উদ্ভিদ বিভাগ) ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।
সমাবেশে আরও বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, একেএম মছিউদদৌলা, খোরশেদ আলম, রাজু কামাল চৌধুরী, শিক্ষক নেতা হাবিব উল্লাহ, বিমল চন্দ্র নাথ, অ্যাডভোকেট ভবতোষ নাথ, ননী গোপাল দেবনাথ, প্রার্থীর বড়বোন সেলিনা আক্তার নিলু, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, বর্তমান সভাপতি শিহাব উদ্দিন, মহিলা কাউন্সিলর কামরুন নাহার নিলু, জেসমিন আকতার, নাহিদুজ্জামান চৌধুরী, কামরুল আলম, ইকবাল হোসেন টিপু, জালাল আহাম্মদ, ফারদিন মাহমুদ, আজমল হোসেন হিরু, মো. ফজলে করিম, ফখরুল ইসলাম সোহেল, মো. মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার এনএইচএম জাহাঙ্গীর, কাজী আলী আকবর জাসেদ, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, আশিষ চন্দ্র দাশ, মো. সোহেল, মোফাখখারুল আলম চৌধুরী, কাউন্সিলর মফিজুর রহমান, মো. আনিস, শিক্ষক নেতা মো. আবু বক্কর, শ্রমিক লীগ নেতা দুলাল দেসহ অনেকে।
প্রধান অতিথি নৌকার প্রার্থী এসএম আল মামুন তার বক্তৃতায় বলেন, আমি পরবর্তীতে জয়লাভ করলে ঐতিহ্যবাহী এ চন্দ্রনাথ ধামকে জাতীয় তীর্থ করার যাবতীয় উদ্যোগ গ্রহণ করব। সেই সঙ্গে তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ইকোপার্ক হতে চন্দ্রনাথ ধাম পর্যন্ত চালু করা হবে। পাশাপাশি সানসেট টাওয়ার ও গুলিয়াখালী বিচের আধুনিকায়নের মাধ্যমে সীতাকুণ্ডকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
