চাঁদপুর-২

স্বতন্ত্র প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৭:৪১

চাঁদপুরে-২ মতলব আসনে নির্বাচনী শেষ সময়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান সিআইপি। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এবং তুলে ধরছেন মতলববাসীর ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় উপজেলার বিভিন্ন স্থানে সাড়া ফেলেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক পথসভায় তিনি বলেন, ‘আমি কিছু নিতে আসিনি। আমি এসেছি, আপনাদের পাশে থেকে আপনাদের জীবনমান আরও উন্নত করতে। আমি নির্বাচিত হলে যতদিন বেঁচে থাকবো, ততদিন এই এলাকার মানুষের জন্য কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘নিরীহ মানুষের উপর আর অত্যাচার হতে দেবো না। মাদকের ব্যবসা হবে না। আপনার সন্তান মাদক গ্রহণ করবে না। নির্বাচিত হলে চাঁদাবাজ খুঁজে পাবেন না। মা-খালাদের যে ভালোবাসা আমি পাচ্ছি, ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে আপনারা দাঁড়িয়ে থাকলে কোন অপশক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না।’

বৃহস্পতিবারের পথসভায় উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। এসময় ঈগল প্রতীকের স্লোগানে মুখর হয় সমাবেশস্থল।

পথসভায় আমন্ত্রিত নেতারা বক্তব্যে বলেন, ঈগল প্রতীকের প্রার্থী ইসফাক আহসানকে বিজয়ী করলে মতলব উপজেলায় সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। স্মার্ট উপজেলা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।

 

নির্বাচনী প্রচারণায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক