সিদ্ধিরগঞ্জে বাসে বোমা সাদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জের মৌচাকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের গাড়ির ভেতরে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ বস্তুটি পাওয়া যায়।

বস্তুটি বোমা কি না, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের এক যাত্রী বোমাসদৃশ ওই বস্তু দেখতে পেয়ে সবাইকে জানান। বোমা সাদৃশ্য বস্তুটি দেখে মুহূর্তেই বাস থেকে যাত্রীরা নেমে যান। 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি বোমা কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে সন্ধ্যায় জেলার ফতুল্লার পঞ্চবটিতে একটা পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

ইত্তেফাক/এএইচপি