রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
রফিকুল ইসলাম আদ দীন হাসপাতালের পাশের ওই বাড়ি থেকে আজ শুক্রবার বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এরপর থেকেই র্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলের বাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিট যাচ্ছে। আপাতত বাড়িটি ঘিরে রেখেছেন তারা। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
