মারা গেছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও কোচ জাগালো 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩:০০

ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মারিও জাগালো মারা গেছেন। খেলোয়াড় এবং কোচ হিসেবে ৪টি বিশ্বকাপ জিতেছেন এই কিংবদন্তি ফুটবলার। ২০২২ সালে পেলের মৃত্যুর পর তিনিই ছিলেন ৫৮ সালের বিশ্বকাপ জেতা দলের একমাত্র সদস্য। অবশেষে ৯২ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন জাগলো। তার মৃত্যুতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ৭ দিনের শোক ঘোষণা করেছে।

মারিও জাগালোর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘অনেক দুঃখের সঙ্গে আমরা চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর খবর জানাচ্ছি।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zagallo (@zagallooficial)

জাগালোর মৃত্যুতে সিবিএফের শোক বার্তায় সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘অন্যতম সেরা কিংবদন্তি মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুতে শোকগ্রস্ত ব্রাজিল ফুটবল ফুটবল ও সিবিএফ। এই দুঃখের মুহূর্তে জাগালোর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে সিবিএফ, এই চিরকালীন চ্যাম্পিয়ন এবং তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ৭দিনের শোক ঘোষণা করছে সিবিএফ।’

১৯৫৮, ১৯৬২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল দলের সদস্য ছিলেন মারিও জাগালো। এছাড়া ১৯৭০ বিশ্বকাপে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে প্রথম শিরোপা জেতেন তিনি। এরপর ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী দলের টেকনিক্যাল পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। ব্রাজিল যে পাঁচটি বিশ্বকাপ জিতেছে, তার চারটিতেই রয়েছে জাগালোর স্পর্শ।  

ইত্তেফাক/জেডএইচ