রাজধানীতে বিএনপি নেতা নবীসহ 8 জন গ্রেপ্তার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৬

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

গ্রেফতার অন্য যুবদল নেতারা হলেন-কাজী মনসুর আলম, মো. ইকবাল হোসেন স্বপন, মো. রাসেল, দেলোয়ার হাকিম বিপ্লব, মো. সালাউদ্দিন, মো. কবির, মো, হাসান আহমেদ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/এসকে