পার্বত্য এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২০:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে পার্বত্য এলাকায় নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট জনবল প্রেরণ করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের অংশ হিসেবে গত ৪ ও ৫ জানুয়ারি বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে ১৯টি মিশনে বরকল, লক্ষীছড়ি, আলীকদম, মারিশা, থানচি, যক্ষাবাজার, রোয়াংছড়ি, বিলাইছড়ি, রুমা সহ অন্যান্য দুর্গম পাহাড়ি অঞ্চলের ১১০টি পয়েন্টে প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বমোট ৫২৪ জন সদস্য এবং ৪৬৬০ কেজি নির্বাচনী মালামাল ও ব্যালটবক্স সুষ্ঠুভাবে পরিবহন করা হয়।

অনুরূপভাবে ৬ জানুয়ারি হেলি সর্টির মাধ্যমে অবশিষ্ট ভোটকেন্দ্রসমূহে প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, ব্যালটবক্স এবং প্রয়োজনীয় সরঞ্জামসমূহ পরিবহন অপারেশন পরিচালনা করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি তারিখে নির্বাচনী সরঞ্জামসমূহ প্রত্যাহারের অপারেশন পরিচালনা করা হবে। পাশাপাশি, বিমানবাহিনী কর্তৃক আকাশ থেকে সক্রিয় নজরদারি চলমান রয়েছে।

ইত্তেফাক/এবি