নির্বাচন অনুষ্ঠান নিয়ে যত চ্যালেঞ্জ আছে নির্বাচন কমিশন সব ওভারকাম করতে পারবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশিদা সুলতানা।
রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ইসি বলেন, ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। ভোটার আসা, তাদের ভোটাধিকার প্রয়োগ, গণনা, ফল- নির্বাচন নিয়ে আরো যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোও আমরা ওভারকাম করতে পারব। নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো, কোথাও কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, রোববার সকাল আটটা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, যা বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচন বর্জনকারীদের জনগণ বর্জন করেছে: ওবায়দুল কাদের