জামালপুরের সরিষাবাড়ীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে ১০টা বিকাল ৩ টায় দিকে একে একে দুইবার উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাকের সংঘর্ষ হয়েছে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের লোকদের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
তবে পরিস্থিত স্বাভাবিক আছে বলেও তিনি জানান।
বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান জানান, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।
