নরসিংদী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:২৮

নরসিংদী-৫ রায়পুরা আসনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করে জোরপূর্বক সীল মারার সংবাদ পেয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী রায়পুরা আরএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গেলে তার ওপর নৌকার সমর্থকগণ অতর্কিতে আক্রমণ চালায়।

পরে তিনি পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের সাহায্য চেয়ে না পেয়ে বেলা আড়াইটায় স্থানীয় সাংবাদিকদের ডেকে নির্বাচণ বর্জনের ঘোষণা দেন এবং সন্ধ্যায় তিনি নরসিংদী প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের বিষয়টি ব্রিফিং করেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ১৫টি ইউনিয়নের প্রায় ৫০টি ভোট কেন্দ্র দখল করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা নৌকায় সীল মেরেছে। তারা আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

ইত্তেফাক/এসএটি