ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২০:৫৫

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন। তিনি কলার ছড়ি প্রতীকে ৮৪ হাজার ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র  প্রার্থী জিয়াউল হক মৃধা ঈগল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৮১ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ ফলাফল ঘোষণা করেন।

স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১১৮ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসির তথ্য অনুযায়ী, ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। নির্বাচন কমিশন চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে। অন্তত ৯টি আসনে ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি