ভোলা-১

বিপুল ভোটে বিজয়ী তোফায়েল আহমেদ 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২১

ভোলা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমেদ। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী তোফায়েল আহমেদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাহজাহান মিয়া লাঙল প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৯ ভোট। 

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ১৭৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজর ৬৩২ জন। 

ইত্তেফাক/ডিডি