গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে দু’টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দু’টিতে স্বতন্ত্র ও একটিতে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লা নাহিদ নিগার (ঢেঁকি) ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পান ৪৩ হাজার ৪৯১ ভোট।
গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর (ট্রাক) ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার (লাঙ্গল) পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
এছাড়া, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা) ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সংসদ মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক) পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।

