ঢাকা-৫ আসনে ট্রাক প্রতীক নিয়ে বেসকারীভাবে বিজয়ে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশীদ মুন্না ২৯৭ ভোটের ব্যবধানে হেরেছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
এই আসনে মোট কেন্দ্র ১৮৭টি। এরমধ্যে ট্রাক প্রতীকের সজল পেয়েছেন ৫০ হাজার ৬৩১ ভোট। অন্যদিকে, নৌকার হারুনুর রশীদ মুন্না ৫০ হাজার ৩৩৪ পেয়েছেন। এই আসনে ভোট পড়েছে ২৩ শতাংশ।
