নেত্রকোনা-৪ আসনে আবারও জয়ী সাজ্জাদুল হাসান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে নৌকায় জয় পেয়েছেন সাজ্জাদুল হাসান।

রোববার (৭ জানুয়ারি) ভোট শেষে স্থানীয় সূত্র তার জয়ের বিষয়টি নিশ্চিত করেছে। ১৪৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাবেক আমলা সাজ্জাদুল হাসান পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৯ ভোট।  
 
সাজ্জাদুল হাসান আমলা ছিলেন। জ্যেষ্ঠ সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছেন। অবসর নেয়ার পর ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান। এরপর তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

ইত্তেফাক/এসটিএম