দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৫ (শেরপুর-ধুনট) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কার প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট।
এছাড়া অন্যান্যদের মধ্যে জাসদ মনোনীত প্রার্থী রাসেল মাহমুদ প্রতীক মশাল পেয়েছেন ১ হাজার ৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মামুনুর রশিদ প্রতীক ডাব পেয়েছেন ২ হাজার ৪১৫, বিএনএফের প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল প্রতীক টেলিভিশন পেয়েছেন ২ হাজার ১৯১। প্রসঙ্গত বগুড়া ০৫ আসনটি শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৫৫২ জন। এর মধ্যে শেরপুর উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৬ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৬৬ জন আর নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৩০ জন। এছাড়াও ধুনট উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫১ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৭৯০ ও নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ১৬৬ জন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সুমন জিহাদী বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এই উপজেলায় ৯৯টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শতকরা ৪১.৫০ % ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি। এছাড়া ধুনট উপজেলায় ২৮% ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।
