পাঁচবিবি সীমান্তে মাদকসহ আটক ১

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩:২৪

র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো. ফরহাদ মণ্ডল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক হওয়া ওই মাদক ব্যবসায়ীর পরিচয়- পাঁচবিবির বাগজানা গ্রামের মৃত শামছুল মণ্ডলের ছেলে। সোমবার রাতে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মো. ফরহাদ মণ্ডলকে (৩৮) আটক করেছে।

সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আসামি ফরহাদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা-পাইকারি বিক্রি করতো। বিশেষ অভিযানে ভারত সীমান্তবর্তী কয়া এলাকা থেকে ৪ বোতল ফেনসিডিল ও ৪৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে আটক করা হয়েছে।’

ইত্তেফাক/এইচএ