মিরসরাইয়ে ৫ বসতঘরের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৪:৪৮

চট্টগ্রামের মিরসরাইয়ে ৫ বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে মিরসরাইয়ে ৫ বসতঘরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: ফোকাস বাংলা

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই বাড়ির আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক, শফিউল আলম ও নাছির উদ্দিন।

মিরসরাইয়ে ৫ বসতঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি: ফোকাস বাংলা

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের এয়ার আলী হাজী বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

মিরসরাইয়ে আগুন লাগার ঘটনা প্রত্যক্ষ করেন প্রত্যক্ষদর্শীরা। ছবি: ফোকাস বাংলা

ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মীর হোসেন বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাঁচটি বসতঘর পুড়ে মাটিতে মিশে গেছে। ঘরের একটি জিনিসও রক্ষা করা যায়নি। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আসার আগেই সবকিছু শেষ হয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।’

মিরসরাইয়ে ৫ বসতঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: ফোকাস বাংলা

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘ইছাখালী এলাকায় আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরও অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।’

ইত্তেফাক/এইচএ