সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের আজ মঙ্গলবার বিকেলে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় বিভিন্ন দেশের মিশন প্রধান, কূটনীতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের ব্রিফ করবেন।
গত রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ উপলক্ষে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত-চীনসহ বিভিন্ন দেশ।
