পুঠিয়ায় বাসের ধাক্কায় একই পরিবারের ২ সদস্য নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৬:০৭

রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে হোসেনের বটতলায় মঙ্গলবার সকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহেরপুরগামী মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন।

এরা উপজেলার তেঁতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৪) ও একই গ্রামের জেকের আলী মণ্ডলের ছেলে সাঈদ সারোয়ার চাঁদ (২০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শী ও পুঠিয়া থানা সূত্র জানায়, মোটরসাইকেলে করে চাচা ভাতিজা তাহেরপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকাগামী আগামী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-০০৯২) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সেখানেই ২ মোটরসাইকেল আরোহী মারা যান। বাসটি জব্দ করেছে পুলিশ।

ইত্তেফাক/এইচএ