চীনের দালিয়ানে প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:১৭

চীনের দালিয়ান শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা’’ শীর্ষক প্যানেল আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউএফ) এর ‘‘নতুন চ্যাম্পিয়ন ২০১৯’’ এর বার্ষিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

‘ডব্লিউইএফ সামার ডেভোস’ নামে পরিচিত তিনদিনের বার্ষিক সভাটি ‘‘নেতৃত্ব ৪.০: বিশ্বায়নের নতুন যুগে অগ্রযাত্রা’’ শীর্ষক থিম নিয়ে দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে। চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং মঙ্গলবার সকালে এই সভার উদ্বোধন করেন।

এ সময ডব্লিউইফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শাওয়াব ও লিয়াওনিং প্রদেশের গভর্নর তং ইয়াজুন বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ গণধর্ষণের পর পালাতে গিয়ে খুন হয়েছিল মিতু

চীনের লিওনিং প্রদেশের দালিয়ান বন্দর শহরটি উত্তর-পূর্ব এশিয়ায় একটি বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত। রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্বের ১৮০০ জনেরও বেশি  ব্যবসা, নাগরিক সমাজ, শিক্ষা ও শিল্প খাতের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।

ইত্তেফাক/টিএস