নিজেই নিজের শপথ নিলেন শিরীন শারমিন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১২:০৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি তার শপথ নেন। এরপর অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান তিনি।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের শুরুতেই নিজের কাছে নিজে শপথ নেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। পরে একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনিই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

এর আগে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে। সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় সংসদ ভবনে একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইত্তেফাক/এইচএ