আওয়ামী লীগের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৪

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে সদলবলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

জনসভায় যোগ দিতে সদলবলে আসছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছবি: তানভীর আহাম্মদ

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়।

টিএসসি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল। ছবি: ফোকাস বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা মুহূর্তেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

মিছিল নিয়ে জনসভামুখী আওয়ামী লীগ নেতারা। ছবি: ফোকাস বাংলা

অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।

আওয়ামী লীগের জনসভা ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। ছবি: তানভীর আহাম্মদ

আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এইচএ