সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্বাচনের পর পরই সংঘর্ষে জড়িয়েছেন ‘ঈগল’ ও ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। পুরো এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) উপজেলা পরিষদের পাশে মুরাদপুর ও মাছিমপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সংঘর্ষের সূত্রপাত হয়। সকাল থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান।
আহতদের দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি তদন্ত সামছ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
