রাজশাহী গোদাগাড়ী উপজেলার মহিষাবাড়ি বাজারে একটি হোটেলে পুরি, সিঙ্গারা, জিলাপি তৈরি হয়। এসব খাবার সাজিয়ে রাখা হয়। কিন্তু একটু ফাঁক পেলেই সেগুলোতে গিয়ে গাং শালিকের দল ঝাঁপিয়ে পরে তাই পাখিদের অত্যাচারে হোটেল মালিক পুরি বা খাবার আটকে রেখে দেন বাঁশের কঞ্চিতে। তারা সেখান থেকে খেয়ে দল বেঁধে উড়ে যায়। ছবি: আজাহার উদ্দিন
