ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান জন আমোস সেন্টার ও ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অব বিজনেস সায়েন্স এন্ড টেকনোলজি (সিবিএসটি) এর মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে কর্পোরেট চুক্তির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১.৩০ মিনিটে সিবিএসটির হলরুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে জন আমোস সেন্টারের পক্ষে প্রোগ্রাম এক্সিকিউটিভ মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং সিবিএসটির পক্ষে অধ্যক্ষ প্রফেসর শাহ মোস্তফা নূর স্বাক্ষর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জন আমোস সেন্টারের প্রতিষ্ঠাতা খন্দকার এহসান হাবীব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আবুল খায়ের মুহাম্মদ হেলালউদ্দিন, সিবিএসটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আরিফা সুলতানা নীলাসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এই সমঝোতা স্মারকের ফলে সিবিএসটির শিক্ষক, শিক্ষার্থীরা জন আমোস সেন্টারে বিভিন্ন প্রোগ্রামে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে স্পট এডমিশন বুথে সিবিএসটির শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিশেষ ছাড়ে বিভিন্ন প্রোগ্রামে এনরোল করেন।

