রাজশাহী বরেন্দ্র অঞ্চলজুড়ে একসময় প্রচুর পরিমাণে তালগাছ ছিল। কয়েক বছর ধরে লক্ষ করা গেছে অনেক জায়গায় তাল গাছ কেটে নিচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ীরা। কারণ, তাল গাছ মাটি ও টিনের বাড়ির ছাদ করার কাজে ব্যবহার করা হয়। এই কারণেই এসব এলাকার তাল গাছ কমে গেছে। তবে, কিছু কিছু এলাকায় সারি সারি তাল গাছ দেখা যায় এখনো। ছবিগুলো বুধবার (১০ জানুয়ারি) রাজশাহীর কাকন এলাকা থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
