বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:১৮

নারায়ণগঞ্জ বন্দরে ভবনের অস্ত্রের মুখে বাসিন্দাদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত দেড়টায় রুপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এখনো জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

ভুক্তভোগী আব্দুল রহিম  জানান, গত বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে ফ্ল্যাটের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ৯-১০ জন ডাকাত ভেতরে ঢুকে ছেলে মেহেরাব ও মেয়ে নুপুরকে তাদের ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতরা তার ঘরে ঢুকে স্ত্রীসহ তাকে বেধে ফেলে। একপর্যায়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে ১৭ ভরি সোনা ও নগদ ৩২ লাখ ১৮ হাজার টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ ডাকাতি। 

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ইতোমধ্যে জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।

ইত্তেফাক/জেডএইচডি