আজই বিয়ে করছেন সনম পুরী

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৩২

বলিউডের জনপ্রিয় গায়ক সনম পুরী বিয়ে করছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দীর্ঘ দিনের বান্ধবী জুকোবেনি তুঙ্গোর সাথে গাঁটছাড়া বাঁধবেন সনম। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জুকোবেনি নাগাল্যান্ডের কোহিমার বাসিন্দা। তাই বিয়ে হতে চলেছে সেখানেই।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সনম পুরী বলেন, ‘আমি পাঞ্জাবি ও আমার প্রেমিকা নাগাল্যান্ডের। তাই আমাদের বিয়ে এই দুই সংস্কৃতির মিলন। আশা করছি, দুই সংস্কৃতির মধ্যে যে বিভেদ রয়েছে এই বিয়ের মধ্যে দিয়ে তা মিলনে রূপান্তরিত হবে।’
 
দুই দিন ধরে বিয়ের অনুষ্ঠান হবে সনম-জুকোবেনির। এ বিয়েতে কাছের আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন।
 
জুকোবেনি একজন মডেল। মিস ডিভার ইউনিভার্সে অংশ নিয়েছিলেন তিনি। পৌঁছেছিলেন ফাইনালেও। গত বছর মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তার। 

 

ইত্তেফাক/পিএস