প্রতিদিনই দর্শকদের জন্য নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ অবমুক্ত করছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরো বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। এ সপ্তাহে ওটিটি দর্শকরা দেখতে পারেন—
কিলার স্যুপ: থ্রিলার এই সিনেমাটি গতকাল নেটফ্লিক্সে অবমুক্ত করা হয়েছে।
কোটা বোম্মালি পিএস: তেলেগু এ সিনেমাটি গতকাল আহা মুক্তি দিয়েছে।
মিশন ইমপসিবল ৭: আলোচিত এ সিনেমাটি গতকাল প্রাইম ভিডিওতে মুক্তি দেওয়া হয়েছে।
কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: সিনেমাটি আজ অ্যাপল টিভি মুক্তি দেবে।
দ্য কেরেলা স্টোরি: ব্যবসাসফল এই সিনেমাটি আজ জি ফাইভ অবমুক্ত করবে।
দ্য লিজেন্ড অব এ হিউম্যান সিজন ৩: সিরিজটি আজ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।
ডানকি: প্রশংসিত এই সিনেমাটি আজ নেটফ্লিক্স মুক্তি দেবে।
