সীতাকুণ্ডে তিন হাজার শীতার্থদের মধ্যে এফআর ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার জিন্নাত আলীর সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৫টায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এফআর ফাউন্ডেশনের পক্ষে সীতাকুণ্ডে তিন হাজার গরীব ও শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ কম্বল করা হয়।
উক্ত কম্বলগুলো উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট তিন হাজার গরীব অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করে। এর আগে এফ আর ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু এম হেদায়েত, সেকান্দর হোসাইন, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, যুগ্ন সাধারণ নাছির উদ্দিন অনিকসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্যরা।

