নোয়াখালীতে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:১৬

ঋণখেলাপি ও ভুয়া স্বাক্ষর সংগ্রহের দায়ে নোয়াখালীতে বিএনপির এক প্রার্থীসহ ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।

রবিবার জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তন্ময় দাস তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৬  নির্বাচনী আসনে ৭১ প্রার্থীর মধ্যে ৫ আসনের ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করার  ঘোষণা দেন। 

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে ভুয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ হোসেন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ভুয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ভুয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন, শামীমা বরকত, আবু বকর সিদ্দিক, এইচ আর এম সাইফুল ইসলাম ও আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিতে না পারায় আক্তার হোসেন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মধ্যে ঋণ খেলাপির দায়ে এক প্রার্থী শাহীনুর বেগম, ভুয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভুয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী ইকবাল উদ্দিন রাশেদ ও ভুয়া স্বাক্ষর ও ঋণ খেলাপির দায়ে সাইফুদ্দিন আহম্মেদসহ ১১ জন প্রার্থীর  মনোনয়ন বাতিল করা হয়। 

তবে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ইত্তেফাক/জেডএইচ