সীতাকুণ্ডে ভূমি অফিসে গণশুনানিতে সেবাপ্রার্থীদের ঢল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৯:২০

সীতাকুণ্ডে ভূমি অফিসে নিয়মিত গণশুনানি হওয়ার কারণে সেবা গ্রহীতাদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সপ্তাহে ২ দিন (সোমবার ও বুধবার) গণশুনানির আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন নিয়মিত সপ্তাহে ২ দিন (সোমবার ও বুধবার) গণশুনানির আয়োজন করে দ্রুততম সময়ের মধ্যে সেবা গ্রহীতাদের মামলার ফাইলগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেন।আর নিয়মিত এই গণশুনানি হওয়ার কারণে সেবাপ্রার্থীরা সন্তুষ্টচিত্তে শুনানিতে স্বতঃফূর্ত অংশগ্রহণ করছে।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী-বিবাদী বলেন, সকল সেবা গ্রহীতাদের সামনে এ ধরনের গণশুনানি হওয়ায় আমরা ন্যায়বিচার পেয়ে মহাখুশি। গণশুনানির সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের পেশকার মো. সবদের হোসেন, নাজির মো. নুর উদ্দিন, অফিস সহকারী মো. নিজাম উদ্দিন, সার্টিফিকেট সহকারী মো. সালা উদ্দিন, ক্রেডিট চেকিং সজিব দাসসহ অনেকে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, আমি গণশুনানি নিয়মিত করার ব্যাপারে সব সময় সচেতন থাকি। কারণ শুনানিতে বিভিন্ন মামলার মেরিট আনমেরিট কি সবাই যেন বুঝতে পারে।তা ছাড়া দ্রুততম সময়ে মামলাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করি।

ইত্তেফাক/পিও